চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ১১ জুন ২০২২, ০৮:০৪ পিএম

মৌলভীবাজারের শমসেরনগর উপজেলায় ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মৌলভীবাজার রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার বিকেল চারটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরানোর পর বিকেল পৌনে পাঁচটার দিকে সিলেটের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগা বগিগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। 

এদিকে আগুনের কারণ জানতে রেলের পক্ষ থেকে বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবীরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদা হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে দুপুর ১টায় শমসেরনগর বিমানবন্দরের কাছে পারাবত ট্রেনের বগিতে আগুন লাগে। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

আরও পড়ুন: ২০২৪ সালে পদ্মা ও যমুনা সেতুর উপর দিয়ে রেল চলবে: রেলমন্ত্রী

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিলো। ট্রেনের খাবার গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশের একটি যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়ে। তখন চালক ট্রেন থামিয়ে দেন।

তবে এতে কেউ আহত হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।


একাত্তর/এসি

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর