রৌমারীতে আকস্মিক বন্যায় পানিবন্দি ৩৫ হাজার মানুষ

আপডেট : ১৩ জুন ২০২২, ১২:৪৪ পিএম

কুড়িগ্রামে এক সপ্তাহের বেশি বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে রৌমারী উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জেলার বড় বড় নদ-নদীর পানি কম থাকলেও ভারতের আসাম রাজ্যের পাহাড়ি ঢলের লাল পানি রৌমারীর কালোর, ধরণী এবং জিঞ্জিরাম নদী বেয়ে সৃষ্ট হয়েছে আকস্মিক এই বন্যা। 

এতে করে উপজেলার চারটি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ধান, পাট এবং শাকসবজিসহ ১০৭ হেক্টর ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলার ২১টি বিদ্যালয় পানি ওঠায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অপরদিকে হঠাৎ বন্যায় খড় ভেসে যাওয়ায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর বন্যা খেটে খাওয়া মানুষ কাজ করতে না পেরে চরম বিপাকে পড়েছেন। 

আরও পড়ুন: কুসিক নির্বাচন: ভোটের দিন বহিরাগত প্রবেশ নিষেধ

যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী জানান, পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় তার ইউনিয়নের ২০-২২টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি। 

এদিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, দু’দিনের বন্যায় সরকারিভাবে জিআর-এর তিন লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এই টাকা দিয়ে শুকনা খাবার ক্রয় করে বানভাসিদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও অতিরিক্ত বরাদ্দের জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর