কু‌মিল্লায় ভোট কেনাবেচার অভি‌যো‌গে যুবক আটক

আপডেট : ১৪ জুন ২০২২, ১১:৪৯ পিএম

কুমিল্লা নগরীতে ভোট কেনাবেচার সময় ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকাসহ মো. ফারুক (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) বিকালে কু‌মিল্লা নগরের ১৭ নং ওয়ার্ড পাথুরিয়া পাড়া থেকে‌ তাকে আটক করা হয়। 

আটকের সময় তার কাছ থেকে প্রায় ২০০ ভোটার আইডি কার্ডের ফটোকপিসহ নগদ ৫৮ হাজার টাকা উদ্ধার করে‌ছে পু‌লিশ।

আটককৃত যুবক ফারুক কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকার ছাদেক মিয়ার ছেলে।

কুমিল্লার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, আটককৃত যুবক ফারুককে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কু‌মিল্লা কোতোয়ালী থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।


একাত্তর/জো 

পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার দাবিতে নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎ রায় বিশু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ফেসবুক স্টোরিতে মরমী সাধক লালন সাঁইয়ের গানের দুটি লাইন উদ্ধৃত করায় সঞ্জয় রক্ষিত (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ নাসির কাজী নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার। কুসিক মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের প্রকাশিত বেসরকারি ফলাফলে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর