ফেসবুকে লালনের গান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কারাগারে যুবক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পিএম

ফেসবুক স্টোরিতে মরমী সাধক লালন সাঁইয়ের গানের দুটি লাইন উদ্ধৃত করায় সঞ্জয় রক্ষিত (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জে এ ঘটনা ঘটে।

সঞ্জয় রক্ষিত নামের ওই যুব্ক ফেসবুকের স্টোরিতে লেখেন, ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান।’ এই দুটি লাইন লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের।

সঞ্জয়ের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে। তিনি পেশায় একজন স্বর্ণকার।

পুলিশ জানিয়েছে, সঞ্জয় এই পোস্ট দেওয়ার ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়। রোববার দুপুরে উপজেলার সাজানপুর এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল জানান, ফেসবুকে ইসলাম ধর্মের বিধান নিয়ে ‘কটূক্তি করায়’ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। মামলার বিষয় তদন্ত অব্যাহত রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, “Sanjoy Rakhit নামে ফেসবুক আইডি থেকে ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, নারি জাতির কি হয় বিধান’ লিখে পোষ্ট করেন। পরে স্থানীয় ধর্মপ্রান মুসলমানদের গভীর ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। এতে করে স্থানীয় লোকজনের আক্রমণ হতে পারে ও আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। তাই প্রাথমিক ভবে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মোতাবেক শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।”

ওসি মিন্টু মন্ডল জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, ওই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কারা অভিযোগ করেছেন, জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন।

সঞ্চয় রক্ষিতের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই লালন সাঁইয়ের গান থেকে ওই দুটি লাইনের উদ্ধৃতি দিয়ে পোস্ট করে লিখেছেন, ‘আমিও লিখলাম, আমাকের গ্রেপ্তার করো।’

কেএসএইচ
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর