কুসিক নির্বাচন: গণনার শুরু থেকেই এগিয়ে নৌকার প্রার্থী রিফাত

আপডেট : ১৫ জুন ২০২২, ০৮:০৯ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষে চলছে গণনা। শুরু থেকেই এগিয়ে আছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত।

তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন কুসিকের দুইবারের মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। আর আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার কিছুটা হলেও লড়াইয়ে আছেন। 

এর আগে কোনো সহিংসতা বা বড় অভিযোগ ছাড়াই বুধবার বিকেল চারটায় শান্তিপূর্ণভাবে শেষ হয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। 

বিকাল চারটার দিকে ভোট নেয়া শেষ হলেও কেন্দ্রে উপস্থিত সব ভোটার ভোট দিতে পেরেছেন। তবে ইভিএমের ধীর গতির অভিযোগ ছিলো দিনভর। 

বুধবার সকাল ঠিক আটটায় শুরু হয় ভোট গ্রহন। সকালের মেঘলা আকাশ উপেক্ষা করে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটটাররা। পুরুষের চাইতে নারী ভোটারের উপস্থিত বেশি।

অনেকেরই এটি ছিলো জীবনের প্রথম ভোট। তাদের আগ্রহ ছিলো ইভিএমে ভোট দেয়া নিয়ে। অপেক্ষার লাইনে ছিলেন প্রবীন ভোটাররাও। 

সকালের নির্বিঘ্ন ভোটের এক ঘন্টা পরই বিপত্তি তৈরি করে ঝুম বৃষ্টি। বৃষ্টির বাধায় কমে যায় ভোটার উপস্থিতি। তবে খানিক পরই রোদ উঠলে আবারও লাইনে ফেরেন ভোটাররা। 

তখনই ভোট দেন প্রার্থীরাও। তিন প্রার্থীই নিজের জয়ের ব্যাপারে ছিলেন আশাবাদি। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমের ধীরগতির অভিযোগ করেন ভোটাররা। 

কোথাও কোথাও তিনঘন্টা অপেক্ষার পর মেলে ভোট দেয়ার সুযোগ। তবে, রিটানিং কমকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, ইভিএম নিয়ে বড় কোন জটিলতা হয়নি। 

বড় কোন বিপত্তি ও প্রার্থীদের পাল্টা পাল্টি কোন অভিযোগ ছাড়াই শেষ হয় কুমিল্লা সিটির ভোট। ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি বুথে ইভিএমে ভোট দিলেন প্রায় আড়াই লাখ ভোটার। 

যাদের রায়ে নির্ধারিত হবে কুমিল্লা সিটির নগর পিতা। আর নতুন সেই অভিভাবকের নাম জানতে আর খুব বেশি অপেক্ষায় থাকবে হচ্ছে না কুমিল্লা নগরবাসীদের। 

একাত্তর/এআর

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর