নিম্নচাপটি আরও ঘনীভূত, উত্তাল সাগরে ট্রলারডুবি, উদ্ধার ৯

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালীতে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ৯ মাঝিমাল্লার সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বুধবার সকাল ছয়টায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি ট্রলার ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

ট্রলারটিতে মালিক জহির প্যাদা, তার দুই ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন। সাগরে ডুবে যাওয়ার পর পাশবর্তী অন্য একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে তাদের সবাইকে উদ্ধার করে। মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের নিরাপদে যুগিরহাওলা ঘাটে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক খেটে খাওয়া মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দৈনন্দিন কাজের অংশ হিসেবে সোনারচরে যাওয়ার পর এই...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও তা নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। বাসে নতুন ভাড়ার চার্ট বা তালিকা না থাকায় যেমন যাত্রীরা সঠিক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর