ভৈরবে নকল রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি, প্রতারণার শিকার সরকারি দপ্তরও

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন। অথচ, এসব নকল স্ট্যাম্প কিনে প্রতারণার শিকার হচ্ছে খোদ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরও। 

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্টেশনারি ও কম্পিউটার কিংবা ফটোকপির দোকানে অবাধে বিক্রি হচ্ছে এসব নকল স্ট্যাম্প।  খালি চোখে আসল ও নকলের তফাত সহজে বোঝা না গেলেও দিনের পর দিন এই স্ট্যাম্প ব্যবহার করে আসছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। ফলে প্রতারণার শিকার হচ্ছেন তারা। 

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের সদস্যরা আসল রাজস্ব স্ট্যাম্পের হুবহু নকল করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। যা আসলের তুলানায় আকারে সামান্য বড় এবং খসকসে। তাছাড়া নকলটির তুলনায় আসলটির ছাপার মান উন্নত এবং মসৃণ। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি জানান, চক্রটি স্থানীয় কিছু কম্পিউটারের দোকান ও স্টেশনারি ব্যবসায়ীকে কম দামে এসব স্ট্যাম্প সরবরাহ করে আসছে। আর তারা অধিক লাভ হওয়ায় গ্রাহকদের কাছে এগুলো বিক্রি করছেন।

​তিনি আরও জানান, স্থানীয় দুলাল মিয়ার ফটোস্টার্ট দোকান থেকে তারা এই নকল রাজস্ব স্ট্যাম্প সংগ্রহ করেন। পোস্ট অফিস থেকে রাজস্ব স্ট্যাম্প কিনে তেমন লাভ হয় না। তাই, আমরা ১০ টাকার রাজস্ব স্ট্যাম্পগুলো দুলাল মিয়ার কাছ থেকে ৭ টাকায় কিনে থাকি এবং পরে তা খুচরা বিক্রি করি।

​​অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল মিয়া দাবি করেন, এই রাজস্ব স্ট্যাম্পগুলো অন্য কেউ তাকে দিয়ে যায় না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের মাধ্যমে পোস্ট অফিস থেকে সংগ্রহ করে থাকেন।

এর কোনো প্রমাণ বা মেমো আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পোস্ট অফিস থেকে কোনো মেমো দেওয়া হয় না এবং এগুলো আসল নাকি নকল তাও তিনি জানেন না।

​এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরবের পোস্ট মাস্টার আনোয়ার হোসেন বলেন, আমাদের এখানে প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকার রাজস্ব স্ট্যাম্প বিক্রি হয়। হেড অফিস থেকে সরাসরি স্ট্যাম্প এনে আমরা ৫টির অধিক হলেই স্লিপ বা মেমোর মাধ্যমে বিক্রি করি। সুতরাং, আমাদের অফিস থেকে নকল স্ট্যাম্প বিক্রির কোনো সুযোগ নেই। তবে, যদি কেউ প্রমাণ করতে পারে যে অফিস থেকে নকল স্ট্যাম্প দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

​এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, বিষয়টি খুবই গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) তার জামিন মঞ্জুর হওয়ার পর সোমবার (৯ নভেম্বর) কারাগার থেকে...
গরু কিংবা খাসির সুস্বাদু মাংস ভেবে রেস্তোরাঁয় যা খাচ্ছেন, তা কি সত্যিই গরু? নাকি রাতের আঁধারে জবাই করা কোনো ঘোড়ার মাংস? এমন হাড়হিম করা প্রতারণার মুখোমুখি দাঁড়িয়ে এখন তীব্র ক্ষোভে ফুটছে সাতক্ষীরা ও...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
ট্রুথ সোশ্যালে মোদির প্রশংসায় ট্রাম্পের পোস্ট
ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে গত জুনে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন সামরিক অভিযানের আট মাস পেরিয়ে গেলেও জয়ের কোনো স্পষ্ট সংকেত দেখতে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন...
বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া’র সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্য আজ এক নজিরবিহীন স্ক্যান্ডালে কাঁপছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের রূপকার ও এনভিডিয়ার প্রধান...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর