স্পিডবোট মালিক ও চালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫ মে ২০২১, ১২:০৪ পিএম

মাদারীপুরের শিবচরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনায় স্পিডবোটের মালিক ও চালকসহ ১২ জনের নামের নামে মামলা হয়েছে। সোমবার (০৩ মে) মধ্যরাতে শিবচর থানায় মামলাটি করে নৌ-পুলিশ। আহত স্পিডবোটচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে এ মামলায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। একাত্তরকে তিনি জানান, দুঘর্টনায় ঘাটের ইজারাদার ইয়াকুব বেপারী, বোটের মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম ও চালক শাহ-আলমের নাম উল্লেখ করে আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় সোমবার সকালে দাঁড়িয়ে থাকা বাল্কহেডের সাথে ধাক্কা লাগায় উল্টে যায় যাত্রীবোঝাই একটি স্পিডবোট। ঘটনাস্থলেই পানিতে ডুবে মৃত্যু হয় নারী ও শিশুসহ ২৫ জনের। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। স্পিডবোটের চালকসহ জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।

শিমুলিয়ার নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, ‘উল্টে যাওয়া স্পিডবোটটির নিবন্ধন ছিল না। চালকের যোগ্যতা সনদও নেই। এই নৌ-রুটের বেশির ভাগ নৌযানের অবস্থা একই।’

আহত চালক শাহ আলমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাকে মামলায় আটক দেখিয়েছে পুলিশ।

শিবচর থানার ওসি মিরাজ একাত্তরকে বলেন, স্পিডবোটটি যাত্রী নিয়ে শিমুলিয়া ছেড়ে কাঁঠালবাড়ীর কাছাকাছি পৌঁছলে ঘাটে নোঙর করে রাখা বাল্কেহেডের পেছনে এর ধাক্কা লাগে।

এ ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে ।

এদিকে সোমবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এই নৌ-দুর্ঘটনায় নিহত ২৬ জনের মৃতদেহ। 


একাত্তর/এসএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর