নেত্রকোণায় বানভাসি মানুষের ত্রাণ চুরি, আটক এক

আপডেট : ২১ জুন ২০২২, ০৬:৩৫ পিএম

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ থেকে বানভাসি মানুষকে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে রক্ষিত অবস্থা থেকেই ত্রাণ সামগ্রী চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব মো. মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা মো. নাসিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চুরিকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজির ৩০ প্যাকেট চাল, ১ কেজির ১৬ প্যাকেট মসুরের ডাল, ১ কেজির ১৬ প্যাকেট চিনি, ১ লিটারের ১৬ বোতল সয়াবিন তেল, ১০০ গ্রাম করে হলুদ, মরিচ, ধনিয়ার ১৬ টি পেকেট।

স্থানীয় লোকজন জানিয়েছে, সোমবার রাতে ত্রাণ সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদের সচিব মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা নাসিম মিয়ার তত্ত্বাবধানে রাখা হয়। মঙ্গলবার সকালে এসে ত্রাণ সামগ্রী কম দেখতে পেয়ে গণনা করলে কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ইউএনও অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে স্থানীয় জিয়াখরা বাজারের তথ্য উদ্যোক্তা নাসিমের ষ্টুডিও থেকে চুরি করা সামগ্রী উদ্ধার হয়।

খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বানভাসি মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে যারা নয় ছয় করবে তাদেরকে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা। 

একাত্তর/ এনএ
গত দুই-তিনদিন যাবৎ হবিগঞ্জে ধীর গতিতে হাওর থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যার পানি নামায় হাওরবাসীর মধ্যে স্বস্তি আসলেও এখনও কমেনি দুর্ভোগ। ধীরে ধীরে পানি নামায় এখনও বেশিরভাগ মানুষের...
কুড়িগ্রামে নদ-নদীর পানি হ্রাস পেতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের। ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে আছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর