হাজীগঞ্জে হাতকড়াসহ পালানো ১৯ মামলার আসামী গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২২, ০৬:৫০ পিএম

পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া ১৯ মাদক মামলার পলাতক আসামী জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, তিনি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার নামে মাদক আইনে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

হাজীগঞ্জ থানার সূত্রে জানা গেছে, বাকিলা বাজারের ফকির বাজার সড়ক থেকে মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় শতাধিক পিস ইয়াবাসহ খলাপাড়া গ্রামের কবিরকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ জুন) রাত দুইটার দিকে জাকিরকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার এলাকায় অভিযান চালিয়ে কৌশলে গ্রেপ্তার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, বেশ কয়েক মাস আগে জাকির বাকিলা বাজার এলাকায় একটি জানাজায় অংশ নেয়ার সময় সেখান থেকে হাজীগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক মোজাম্মেল গ্রেপ্তার করে হাতকড়া পড়ায় জাকিরকে। এ সময় জাকিরকে জানাজায় অংশগ্রহণে একটু সুযোগ দেয়ার জন্য জানাজায় অংশগ্রহণকারী তার কয়েক সহযোগী অনুরোধ করে। তাদের অনুরোধে জানাজায় অংশ নেবার সুযোগ দিলে জানাজা চলাকালে জাকির হাতকড়াসহ পালিয়ে যায়। 


একাত্তর/জো 

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। উদ্ধার এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর