গাজীপুরে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় বৈধভাবে বেশি চুলা ব্যবহারের জন্য আর্থিক জরিমানাসহ অবৈধ চুলা, বিপুল পরিমাণ পাইপ, রাইজার খুলে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুন) গাজীপুরের কাশিমপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা আব্দুল্লাহ আল নূর।
আরও পড়ুন: আশ্রয়ণ প্রকল্পের ঘরে এসি লাগানোয় সমালোচনা
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহমুদ জানান, সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার বারেন্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে- এমন তথ্যে অভিযান চালানো হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।
একাত্তর/এসি
