মোংলায় বসতঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট : ২৮ জুন ২০২২, ০৫:৫৩ পিএম

মোংলায় পৌর শহরের মিয়াপাড়া এলাকার শেরেবাংলা সড়কে আগুনে একটি বসত ঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সূত্রপাত হওয়া এ আগুনে পুড়ে যায় ঘরে থাকা সকল আসবাবপত্র ও নগদ আড়াই লাখ টাকা।

মোংলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়ারহাউস কর্মকর্তা মো. লিটন হাওলাদার জানান, শেরেবাংলা সড়কের বাসিন্দা মো. আবুল কালাম খানের বসত ঘরে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিভাতে সক্ষম হওয়ায় তা আর আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি। 

তিনি আরও জানান, তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় কালামের পুরো কাঁচা বসত ঘরটি। এ সময় কালামের ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা, টিভি, ফ্রিজসহ সকল মালামাল পুড়ে যায়। 

সব মিলিয়ে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কালাম ঢাকার একটি ফিলিং ষ্টেশনে চাকুরী করেন। তিনি তার বাড়ির মধ্যে কাঁচা ঘরের পাশেই একটি পাকা ভবন নির্মাণের কাজ করছিলেন। আগুন লাগার মুহূর্তে ওই কাঁচা ঘরটিতে বাড়ির কেউ ছিলেন না বলেও জানান তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


একাত্তর/জো

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর