শরণখোলায় দুইদিনে দুই বিশাল অজগর উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২২, ১০:৪৬ পিএম

বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে দুইদিনে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ, ওয়াল্ডটিম ও সিপিজির সদস্যরা।

সর্বশেষ বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার খুড়িয়াখালী গ্রামের সোবাহান হাওলাদারের বাড়ির বেড়ার জালে আটকে পড়া ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে ওয়াইল্ড টিমের সদস্যরা। সাপটির ওজন প্রায় ৮ কেজি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে এদিন বিকেলে সাপটি অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।

গতকাল পশ্চিম রাজাপুর গ্রামের আউয়াল হোসেনের বাড়ির পাশের একটি বিল থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনরক্ষী স্থানীয় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা।

সেটিকে মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন সুরক্ষায় নিয়োজিত ভিটিআরটি, ওয়াল্ড টিম ও সিপিজি সদস্যদের নিয়ে বনরক্ষীরা অজগর দুটি উদ্ধার করে বনে ছেড়ে দেয়।

আরও পড়ুন: বিটিআরসির নিষেধাজ্ঞায় গ্রামীণফোনের প্রতিক্রিয়া

তিনি আরো জানান, সাপ বা বন্য যে কোনো প্রাণী দেখলে তাদেরকে না মেরে বন-বিভাগকে খবর দেওয়ার জন্য বলা হয়েছে গ্রামবাসীকে।


একাত্তর/আরএ

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর