ঘুমের ঘোরে গাছ চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২১, ০৬:৩৯ এএম

নীলফামারীতে ঝড়ে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) রাত পৌণে ১২টার দিকে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় এনতাজুল ও মমেনা তাদের নাতি মোজাহিদুলকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এমন সময় বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে ঘরের ওপর একটি আম ও একটি মেহগনী গাছ উপড়ে পড়ে। এতে এনতাজুল ও মমেনা গাছ চাপা পড়েন। তবে অক্ষত ছিল শিশু মোজাহিদ। পরে এনতাজুল ও মমেনাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩৭ মৃত্যু, বাড়ছে সুস্থতার হার

ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

নীলফামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, ঘরের ওপর গাছ পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘরটিও বিধ্বস্ত হয়েছে।

একাত্তর/আরএ

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর