অপহরণের পর ৯৯৯-এ ফোন পেয়ে দুই ব্যবসায়ী উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৯:২৪ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই ব্যবসায়ীকে অপহরণের পর ৯৯৯-এ ফোন পেয়ে দুই ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উদ্ধার করে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বড়খাপন ইউপির পুরাতন অফিসের পেছনে পরিত্যক্ত দোকানঘর থেকে তাদের উদ্ধার করা হয়।  

উদ্ধার হওয়া দিবাকর তালুকদার (৩৭) উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দ বাজারে নগদ, বিকাশ ও ফ্লেক্সি লোড ব্যবসায়ী এবং সাবেক ইউপি সদস্য। আরেকজন একই বাজারের ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রিপন তালুকদার (৪২)। তারা দুজনেই বড়ইউন্দ গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- বড়খাপন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মাইন উদ্দিন বিশ্বাস (৫৬), তার তিন ছেলে মো. শফিকুল ইসলাম বিশ্বাস (৩২), মো. মিলন বিশ্বাস (৩৫) ও মাসুম বিশ্বাস (২৬) এবং নয়ন মিয়া (৩২), সঞ্জিত দাস (৪৩), রুবেল দাস (২৯), জিতেন্দ দাস (৪৩), সুভাস দাস (৪০), অঞ্জন দাস (৪৪) ও শালিম বিশ্বাস (৩২)। তারা সকলে একই ইউনিয়নের বড়খাপন পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

বাজারের দোকান ঘর থেকে দুই ব্যবসায়ীকে অপহরণ করে ট্রলারযোগে নিয়ে আসে অপহরণকারীরা। ৯৯৯-এ কল পেয়ে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে অপহৃত ব্যবসায়ীদের উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

অপহৃত দু'জনের সাথে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তাদের দোকানে ঢুকে মিলন বিশ্বাসের নেতৃত্বে ১০-১১ জনের দলটি দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। 

এরপর দুইজনকে তুলে এনে ট্রলারে করে বর্তমান মেম্বার মাইন উদ্দিন বিশ্বাসের বাড়ির কাছে ও বড়খাপন ইউপির পুরাতন অফিসের পেছনে পরিত্যক্ত দোকান ঘরে নিয়ে এসে আটকে রাখে। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন।

তারা আরও জানান, কিছুদিন আগে তারা কয়েকজন মিলে এলাকায় গড়াডোবা বিল ইজারা নেন। এ ইজারায় তাদের দুজনের ২৫ শতাংশ শেয়ার রয়েছে। অভিযুক্তরা এই বিল ইজারা নেওয়ার সময় তৃতীয় দরদাতা হন। তারা ধারনা করছেন এর জের ধরেই তাদেরকে অপহরণ করা হয়। থানায় ওই ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দেবেন বলে তারা জানান।

আরও পড়ুন: একাত্তরে সংবাদ প্রকাশের পর পরিদর্শকসহ ৭ জনকে ঢাকায় ক্লোজ

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ৯৯৯ কল থেকে বিষয়টি জানার পর দুই ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। নৌপথে গিয়ে উদ্ধারে একটু সময় লেগেছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় শফিকুল নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


একাত্তর/এসজে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর