মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে যুবক আটক

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১০:৩৩ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়ায় এক যুবককে আটক করেছে সেতুর সেনাবাহিনীর টহল দল। এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে পদ্মা সেতুর জাজিরাপ্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যদের হাতে আটক হন তিনি। 

জানা গেছে, আটক খালেদ মাহমুদ (২০) নড়াইল জেলার নরাগাতি থানার পানিপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আটকের পর তাকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, পদ্মা সেতুর মাওয়াপ্রান্তে একটি যাত্রীবাহী বাসের পেছনে পেছনে টোল না দিয়েই মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠে পড়েন তিনি। সেতু পার হয়ে জাজিরাপ্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যদের নজরে এলে তাকে আটক করেন সেনাসদস্যরা।

পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহেল মোবাইল কোর্ট করে এক হাজার টাকা জরিমানা করেন আটককৃত ওই যুবকের। তাকে এরপর তার বাবার জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা একটি মোটরসাইকেলসহ খালেদ মাহফুজকে থানায় হস্তান্তর করলে তাকে আটক রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে মোবাইল কোর্ট করে তার জরিমানা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। 


একাত্তর/জো

পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার দাবিতে নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎ রায় বিশু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বগুড়া সদরের মহাসড়কে রেস করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ নিহত হয়েছেন। 
মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর