সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পবিপ্রবির কর্মকর্তা আবু হানিফের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ নিহত হয়েছেন। 

শুক্রবার রাত ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দুমকিতে একটি ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা শেষে দুমকি থেকে বরিশাল যাওয়ার পথে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এসময় হাইওয়ের পাশে থেমে একটি ট্রাকের ওপর মোটরসাইকেলটি আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে তিনি। 

তার মৃত্যুতে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ শোক জানিয়েছেন।  

শনিবার সকালে পবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে মো. আবু হানিফের মরদেহ দশমিনায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর