কক্সবাজারে তরুণী হত্যায় যুবক আটক, হত্যার দায় স্বীকার

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৬:৩১ পিএম

কক্সবাজার শহরে লাইটহাউজ কটেজে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৮ জুলাই) বিকেল চারটার দিকে শহরের পাহাড়তলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মোবারক। তার বয়স আনুমানিক ২৫। তবে পরিচয় এখনও বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঘটনার মোবারক ওই তরুণীকে নিয়ে কটেজে উঠেছিল। এ দিন বিকেল তাকে এলাকায় দেখে সন্দেহ হয়। পরে নিজেদের জিন্মায় নিয়ে র‌্যাবে খবর দেওয়া হয়। কটেজে তরুণীর লাশ রেখে যাওয়া সেই যুবকটি যে মোবারক র‌্যাব তা নিশ্চিত হয়ে আটক করে নিয়ে যায়। 

এদিকে আটক মোবারক একাত্তরের ক্যামেরার সামনে এ খুনের দায় স্বীকার করে জানান, কটেজের বাইরে তাদের কথা-কাটাকাটি হয়। এরপর কটেজে ঢুকলে সেখানেও তাদের মারামারি হয়। এক পর্যায়ে ওই নারীকে সে গলাটিপে হত্যা করে।

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, শিগগির এ হত্যার বিষয়ে সংবাদ সম্মেলন করা হতে পারে।

বুধবার (৬ জুলাই) রাত তিনটার দিকে লাইটহাউজ এলাকার নির্জন নামে একটি কটেজে হত্যার শিকার ওই তরুণীকে নিয়ে উঠেছিলেন মোবারক। পরে সকাল ১১ টায় ওই হোটেলের কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম থেকেই ওই তরুণীকে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল মোবারকের বিরুদ্ধে। 


একাত্তর/এসি

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর