স্কুল-কলেজের মাঠে বসে সাপ্তাহিক গবাদিপশুর হাট!

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৭:৪৯ পিএম

কয়েক হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করেন গলাচিপার চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয় এবং চিকনিকান্দি কলেজে।

কিন্তু এ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বাজারের দিন বসে গরু-ছাগলের হাট। গত প্রায় পাঁচ বছর ধরে এ গবাদিপশু বিক্রির হাট বসছে। 

এতে বিদ্যালয়ের লেখাপড়া, শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরা ও খেলাধুলায় বিঘ্ন ঘটলেও হাট স্থানান্তর করা হচ্ছে না। তিন প্রতিষ্ঠানের প্রধান একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন হাট স্থানান্তর করতে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ও কলেজ মাঠে শতশত গবাদিপশু বেঁধে রাখা হয়েছে বিক্রির জন্য। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জানায়, গরুর হাট বসায় তারা ক্লাসে ঠিকমতো বসতে পারে না। প্রচণ্ড দুর্গন্ধে নাকে রুমাল চেপে বসতে হয়।  

একাধিক অভিভাবক অভিযোগ করেন, স্কুলের সামনে হাট বসার কারণে তারা সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন। যদিও বুধবার সকালে স্কুল মাঠ পরিষ্কার করা হয়, কিন্তু দুর্গন্ধ থেকেই যায়।

চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা দেবী জানান, হাটের কারণে প্রতি মঙ্গলবার ৪টা পর্যন্ত ক্লাস নেয়া যায় না। তার আগেই ছুটি দিয়ে দিতে হয়। 

এদিকে চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর মল্লিক জানান, তিন প্রতিষ্ঠানের প্রধান প্রতি বুধবার নিজ উদ্যোগে প্রতিষ্ঠান পরিষ্কার করান। মঙ্গলবার স্কুল ছুটি হলে এই হাটের জন্য বাচ্চারা বের হতেও পারে না । 

অন্যদিকে চিকনিকান্দি কলেজের অধ্যক্ষ সমরেশ চন্দ্র নাথ জানান, কলেজের বারান্দায় গরু-ছাগল বেধে রাখা হয়। মাঠ নোংরা থাকার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। তিন প্রতিষ্ঠান থেকে অনেক চেষ্টা করেও গরু-ছাগলের হাট সরানো যায়নি।  

আরও পড়ুন: আত্মসমর্পণ করা বনদস্যুদের মধ্যে র‌্যাবের ঈদ উপহার বিতরণ

চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন রিয়াদ জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছেন স্কুল মাঠ থেকে গরু ছাগলের হাটটি সরিয়ে নেওয়ার। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কোনো সুফল পাওয়া যায়নি। 

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুল-কলেজর সামনে থেকে এই গবাদিপশুর হাট কিছুদিনের মধ্যে সরিয়ে নেয়া হবে। 


একাত্তর/এসজে


পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর