বাইক দুর্ঘটনায় সাংবাদিক নিহত, আহত আরও দুই

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১০:৫৫ পিএম

বগুড়ায় সোনাতলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক কাজী হাবিবুর রহমান নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা অপর দুই সংবাদিক গুরুতর আহত হয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৯ জুলাই) বেলা আনুমানিক পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সাংবাদিক কাজী হাবিবুর রহমান বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তবার্তা পত্রিকায় কাজ করতেন। আহত অন্য দুই সাংবাদিক আব্দুর রাজ্জাক আমার সংবাদ পত্রিকায় ও ফয়সাল আহমেদ যায়যায়দিন পত্রিকায় উপজেলা প্রতিনিধি। 

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে তারা ভেলুরপাড়া থেকে সোনাতলা যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে আসা মিষ্টি বহনকারী একটি ইজিবাইকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কাজী হাবিবুর রহমানকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অন্য দুই সাংবাদিকের মধ্যে রাজ্জাকের পায়ের একটি রগ ছিড়ে গেছে এবং ফয়সাল আহমেদের পায়ে জখম হয়েছে।

জানা গেছে, নিহত কাজী হাবিবুর রহমান কাবিলপুর গ্রামের বাসিন্দা ও সোনাতলা সদর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইকটি জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেয়া হবে।


একাত্তর/জো 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
বাগেরহাটের রামপাল উপজেলায় একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর