আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গতদের অন্যরকম ঈদ উদযাপন

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৪:১৪ পিএম

উজানে এবং জেলায় বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের হাওরের নিম্নাঞ্চল থেকে প্রতিদিনই পানি কমছে। তবে এখনও জেলার তিনটি উপজেলার অর্ধ শতাধিক আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন কয়েক হাজার পরিবার। 

বিশেষ করে জেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনও তলিয়ে আছে পানিতে। বাড়ি ফিরতে না পারা ওই আশ্রিতরা এবার ঈদ উদযাপন করেছেন আশ্রয়কেন্দ্রেই। 

একটি আশ্রয়কেন্দ্রে থাকা কুলাউড়া উপজেলার প্রত্যন্ত আহমদপুর গ্রামের দিনমজুর পলি আক্তার জানান, বন্যা শুরুর দিকে প্রথম ১০ দিন দুই সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে ছিলেন। কিন্তু শেষে চলে আসেন আশ্রয়কেন্দ্রে। নিজে অন্যের বাড়িতে কাজ করলেও গ্রামে একটি ঘর আছে। সেটি পানিতে তলিয়ে থাকায় ঈদ করতে হচ্ছে বশির উদ্দিন প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে।  

পলির মতো পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঈদ উদযাপন করছেন আশ্রয়কেন্দ্রে। 

image


এদিকে কুলাউড়া জুড়ি ও বড়লেখার নিম্নাঞ্চলের অনেক ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানি না নামায় কবে বাড়ি ফিরবেন সেই দুশ্চিন্তায় দিন কাটছে আশ্রয়কেন্দ্র থাকা মানুষগুলোর।  

আরও পড়ুন: চামড়ায় এবারও হতাশ মৌসুমী বিক্রেতারা, সিন্ডিকেট করার অভিযোগ

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার কুলাউড়া, জুড়ি ও বড়লেখার প্রত্যন্ত এলাকার ১০৪টি আশ্রয় কেন্দ্রসহ পানিবন্দি মানুষের মধ্যে দুটি গরু জবাই করে রান্না করা মাংস ও খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি আরও ৫০০ পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। 


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর