‘তৌহিদি জনতা’র বাধার পরও সোনাইয়ে ভাসলো বাইচের নৌকা

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সোনাই নদীতে ‘লাউতা-বাহাদুরপুর যুব সমাজ’-এর আয়োজনে নৌকাবাইচের ৩০তম এই আসর বসে।

এদিন দুপুরের পর থেকেই নদীর দুই তীরে হাজারো উৎসুক মানুষের ভিড় জমতে থাকে। সোনাই নদীর বুকে মাঝিদের বৈঠার ছন্দ ও নৌকার সাঁই সাঁই গতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এই লড়াই উপভোগ করতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ নদীর দুই পাড়ে জড়ো হন। দূর-দূরান্ত থেকেও অনেকে আসেন গ্রামবাংলার প্রাচীন এই আনন্দ উৎসব দেখতে।

এবারের আসরে সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে আসা তিনটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর নাম—‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ এবং ‘পাগলা নাও’। নৌকাগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের বাড়তি রোমাঞ্চ দেয়।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে একটি পক্ষ ‘তৌহিদী জনতা’র ব্যানারে নৌকাবাইচটি বন্ধের দাবি জানালে চরম অনিশ্চয়তা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত প্রশাসনের মধ্যস্থতা ও পদক্ষেপে ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠিত হয়। অবশ্য অনুষ্ঠানস্থলে হাজার হাজার মানুষের সমাগম থাকলেও সেখানে পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সোনাই নদীর এই নৌকাবাইচ বিয়ানীবাজারের বহু বছরের পুরনো সংস্কৃতি। কোনো ধরনের উশৃঙ্খলা বা অপতৎপরতার কারণে এই গ্রামীণ ঐতিহ্য বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন আয়োজন বজায় থাকলে একদিকে যেমন লোকজ সংস্কৃতি রক্ষা পাবে, অন্যদিকে স্থানীয় মানুষের বিনোদনের সুযোগও বাড়বে।

একাত্তর/এসি
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সিলেটের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে স্থাপিত নতুন দানবাক্সের জমা পড়া টাকা তৃতীয়বারের মতো গণনার কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে সম্পূর্ণ উন্মুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এই অর্থ...
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
মিথ্যা ঘোষণায় আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর