রাণীনগরে মাদকসহ যুবক আটক

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০:৫৬ এএম

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশাজাতীয় ৭৫ পিস এ্যাম্পল ও তিন গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার (১৬ জুলাই) রাতে আটক ওই যুবকের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আটক সবুজ হোসেনের (৩৬) বাড়ি উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ওরফে কাঠ আনোয়ারের ছেলে বলে জানা গেছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) ওসি কেএম শামসুদ্দিন জানান, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় একজন অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকেলে সেখানে অভিযান চালান। 

আরও পড়ুন: মোংলায় দাদীর সাথে অভিমান করে বিষপানে কিশোরের মৃত্যু

অভিযানে যুবক সবুজ হোসেনকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ৭৫ পিস এ্যাম্পল ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

ডিবি’র ওসি আরও জানান, রাতে সবুজের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর