নন্দীগ্রামে পৃথক পুলিশি অভিযানে পাঁচজন আটক

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৯:০৪ পিএম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ জুলাই) আলাদা সময়ে অভিযান দুটো পরিচালনা করা হয়।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আলীর বটতলা হতে গাঁজা সেবনের সময় চারজনকে আটক করেন।

তারা হলেন, পারশুন গ্রামের আবু বক্কর সিদ্দিক, মিলন চন্দ্র, আকাশ চন্দ্র মাঝি ও রামকৃষ্ণ চন্দ্র।

অপরদিকে থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে পৌর এলাকার কালিকাপুর হতে গাঁজা সেবনের সময় মনির মিয়াকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দৃশ্যমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার মাদকসেবীদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে সহ-পাইলটের সম্ভাব্য নাশকতা ও হামলার চেষ্টা নস্যাৎ করে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন এক বীর ভারতীয় বিমানচালক। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। দুবাই থেকে...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর