বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত তিন, আহত ছয়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সে অন্য একটি গাড়ির ধাক্কায় আরও এক নারী প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় উভয় দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিক্যার কলেজ হাসপাতালের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতরা হলেন বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।

স্থানীয়রা জানান, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিক্যার কলেজ ও হাসপাতালের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাত নিহত হন এবং অটোরিকশায় থাকা অপর তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, আলাদা স্থানে স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। বগুড়ার রানীরহাট এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সটিকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা মোছা. খাদিজা খাতুন (৫২) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন। নিহত খাদিজা বগুড়া সদর উপজেলার বানদীঘী এলাকার বাসিন্দা।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

একাত্তর/এসি
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও দুই নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
মধ্যপ্রাচ্যের সঙ্কটপূর্ণ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর