শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ ২০ জন আহত

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৭:০৩ পিএম

খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে শ্রমিক-পুলিশসহ ২০ জন আহত হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ভোট দেয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে সাংবাদিকদের ওপরও হামলা করেন তারা।

সংঘর্ষে ১৮ জন শ্রমিক ও ২ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে গুরুতর আহত আলাউদ্দিনকে (৩২) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বেনাপোলে ৫৫ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর