ঢাকায় ঠিক থাকলেও আশপাশেই সূচি ভেঙ্গে লোডশেডিং

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৮:২২ পিএম

বিদ্যুৎ ঘাটতি কমাতে টানা দ্বিতীয় দিনের মতো এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। ঢাকায় সরকারী নির্দেশনা অনুযায়ী লোডশেডিং হলেও, ঢাকার কাছের জেলাগুলোতেই অন্যচিত্র। 

মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও সাভারের মতো শিল্পপ্রধান এলাকায় চলছে রুটিন বা সূচি ভেঙে লোডশেডিং। অথচ সিদ্ধান্ত ছিল লোডশেডিং হবে সবার জন্য সমানভাবে। 

তবে, ঢাকায় এক ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে না বলে নিশ্চিত করেছে দুই বিতরণ প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি।

বিদ্যুৎ নেই। তাই তীব্র গরমে হাসফাঁস মুন্সীগঞ্জের এক স্কুলের শিক্ষার্থীদের। দফায় দফায় লোড শেডিংয়ের কারণে ক্লাসেও মনোযোগী হওয়া কঠিন হয়ে পড়েছে তাদের।

বারবার বিদ্যুৎ যাওয়া আর একবার গেলে ঘণ্টার পর ঘন্টা বিদ্যুৎ না আসায় দিনে-রাতে ভুগছে রাজধানীর সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জ আর সাভার এলাকার মানুষ। 

এলাকাভিত্তিক এক ঘণ্টার লোডশেডিংয়ের রুটিন (সময়সূচি) মানতে পারেনি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। ঘাটতি বেড়ে যাওয়ায় রুটিনের বাইরেও লোডশেডিং করতে হচ্ছে।

তবে, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জানান, বিদ্যুৎ কম পাওয়া ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে তার এলাকায় বেশি লোডশেড দিতে হচ্ছে।

এদিকে ঢাকা বিদুৎ বিতরণ কোম্পানি-ডিপিডিসির লোডশেডিং কন্ট্রোল রুমে গিয়ে দেখা গেছে তারা যতটুকু বিদ্যুৎ পাচ্ছে তা প্রায় সাড়ে ৭০০ ট্রান্সফর্মারের মাধ্যমে সমান হারে ভাগ করে দিচ্ছেন। এবং পুরো পরিস্থিতির নজরদারি করছেন। 

রাজধানীর দুটি বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো মঙ্গলবার দিনে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ ঘাটতি পেয়েছে। তাই কোনো এলাকায় এক ঘণ্টা দিলেও অন্য এলাকায় একটু বেশি লোডশেডিং করতে হয়েছে তাদের।

বিতরণ কোম্পানি ভেদে আলাদা চাহিদার সাথে সমন্বয় রেখে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে মানুষের স্বস্তি রক্ষায় সরকারের উদ্যোগ ভেস্তে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা মেনে রাত আটটার পরপরই রাজধানীর দোকানপাট ও বিপণিবিতানগুলো বন্ধ হচ্ছে।


একাত্তর/এআর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর