৪০ লিটার মদসহ নারী আটক

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৬:৫৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আলেয়া বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকাপাটোয়ারী মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার আলেয়া বেগম জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাজারের পাটোয়ারী মার্কেটের সামনে থেকে আলেয়া বেগমকে আটক করা হয়। এরপর তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই নারী একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: পিকনিকের গাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত আটক

অভিযুক্তকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির আনা ‘জুলাই বিপ্লবকে ধারণ না করার’ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দিয়ে ২টা ৫৫...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর