কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধু সপরিবারে গ্রেপ্তার

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৪:৩৪ পিএম

গাজীপুর থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

সোমবার (১ আগস্ট) নগরের লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে মধু (৪৫), তার স্বামী হাশেম (৫৬) ও মেয়ের জামাই কফিল উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তবে এসময় পালিয়ে যায় মধুর ছেলে সজীব (৩০)। 

এসময় সজীবের ব্যবহৃত কাঠের তালাবদ্ধ ড্রয়ার থেকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও মাদক বিক্রির নগদ ৭৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিএমপির সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৩১ জুলাই) লক্ষীপুরা এলাকা থেকে মধুর মেয়ে আশাকে (৩০) দুই গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মধু, হাশেম ও কফিল উদ্দিনকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। 

জিএমপির উপ-কমিশনার জাকির হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধুর বিরুদ্ধে জয়দেবপুর, বাসন ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তার স্বামী হাশেম আলীর বিরুদ্ধে জয়দেবপুর ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি এবং তার ছেলে সজীবের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে। 

তিনি আরও জানান, এই মাদক ব্যবসায়ী পরিবার মাদক ব্যবসার মাধ্যমে তিনটি বাড়ি তৈরি ও সস্পদ গড়ে তোলে এবং বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। এলাকায় প্রভাব বিস্তার করা মাদক চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগণের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর