ভোলায় সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু: ৪৬ পুলিশের নামে মামলা

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৫:১৬ পিএম

ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহতের ঘটনায় ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামালের আদালতে এই হত্যা মামলা দায়ের করেন নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান। 

মামলায় ভোলা থানার উপ-পরিদর্শক আনিস উদ্দিনকে প্রধান আসামি করে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে। 

এর আগে এ সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মোট দু'টি হত্যা মামলা করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাসেত। 

মামলার বিবরণের বরাতে তিনি জানান, তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে গত ৩১ জুলাই বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। এসময় তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত হন। এর তিন দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।    

এডভোকেট আমিরুল ইসলাম আরও জানান, আদালত আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে ময়নাতদন্তের রির্পোটসহ যাবতীয় কাগজপত্র আদালতে জমা দেয়ার জন্য ভোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ, ৩১ জুলাই কেন্দ্রীয় বিএনপি'র কর্মসূচী অনুযায়ী তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। 

আরও পড়ুন: শেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

এতে ১০ পুলিশসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম। 

এ ঘটনায় গত ৪ আগস্ট ৩০২ এবং ৩৪ ধারায় নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।


একাত্তর/এসজে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর