ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক আটক

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৫:২৬ পিএম

ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে মেহেরপুর থেকে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে পুলিশের একটি দল সহগোলপুর গ্রাম থেকে আবু তালেব নামের ওই যুবককে আটক করে। 

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়ার পর শনিবার (৬ আগস্ট) রাতে ফেসবুকে এসে প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আবু তালেব। তারপর থেকেই পুলিশ তাকে খুজছিলো। 

আরও পড়ুন: ভোলায় সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু: ৪৬ পুলিশের নামে মামলা

তিনি আরও জানান, বুধবার রাতে তার সন্ধানে মাঠে নামে ডিবি পুলিশ। পরে কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে তাকে আদালতে পেরণ করা হবে বলে জানান ডিবি ওসি।


একাত্তর/এসজে
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর