সিংগাইরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৮:০১ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে মা-বাবার সাথে গ্রাম্য মেলায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে অভিযুক্ত শরিফ মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর মা জানান, উপজেলার খাসেরচর এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফের বাড়িতে মহরম (আশুরা) উপলক্ষে চার দিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে।

এই মেলায় পেঁয়াজু বিক্রি করেন ওই কিশোরীর মা-বাবা। আর আসামি শরিফ মিয়া একজন চা বিক্রেতা। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ওই কিশোরী তার মা-বাবার কাছ থেকে একটু দূরে গেলে শরিফ তাকে ফুঁসলিয়ে পাশের পেঁপে বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে সারারাত পেঁপে বাগানেই আটকে রাখে। রাতভর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে পর্যটককে মারধরের অভিযোগ

শুক্রবার ভোরে কিশোরীটি ফিরে এসে জানায় শরিফ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। প্রথমে আপোষ মীমাংসার নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় মাতবররা। পড়ে ধল্লা ফাঁড়ি পুলিশ বিষয়টি জানার পর ভুক্তভোগীকে উদ্ধারসহ অভিযুক্ত শরিফকে আটক করে থানায় নিয়ে আসে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার আসামি শরিফ মিয়াকে আদালতে পাঠানো হবে। জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে কিশোরীকে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর