কক্সবাজার সৈকতে পর্যটককে মারধরের অভিযোগ

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৬:৪৪ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে এক পর্যটককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে টুরিস্ট পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। আড়াই ঘণ্টা রুমে আটকে রাখার পর হাতে-পায়ে ধরে ছাড়া পেলেও দিতে হয়েছে সাদা কাগজে সই, বলছেন সেই পর্যটক। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের পর্যটন সেলে ওই ঘটনার লিখিত বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী পর্যটক নাজমুল হাসান শাকিল। 

নাজমুল জানান, বাইকে চড়ে কুমিল্লা থেকে কক্সবাজারে সমুদ্র দেখতে গিয়েছিলেন শাকিল। বৃহস্পতিবার ভোরে বাইক চালিয়ে তিনি সুগন্ধা পয়েন্টে যান। এরপর বাইক নিয়ে সোজা নেমে যান সমুদ্রে।

এসময় টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক আমজাদ হোসেন শাকিলকে বাইকসহ থামিয়ে দেন। জানতে চান, বাইক নিয়ে কেন সৈকতে নামলেন শাকিল।

জবাবে শাকিল দুঃখ প্রকাশ করে বলেন, তিনি সৈকতে বাইক নামা নিষিদ্ধের নিয়ম জানতেন না। 

তারপরও টুরিস্ট পুলিশের আমজাদ হোসেন লাঠি হাতে নিয়ে মারধর করতে থাকেন পর্যটক শাকিলকে। এক পর্যায়ে লাঠির আঘাতে পা থেকে রক্ত বের হয় শাকিলের। তারপর তাকে ধরে আমজাদ হোসেন তাদের রিজিয়ন অফিস নিয়ে বসিয়ে রাখেন ও মামলা দেয়ার হুমকি দেন। 

শাকিল একাত্তরকে বলেন, ওই পুলিশ সদস্য তাকে ছেড়ে দেন কয়েক ঘণ্টা পর। মানবতার খাতিরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে হুঙ্কার দেন টুরিস্ট পুলিশের অভিযুক্ত কর্মকর্তা। পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন শাকিলের সাথে আসা তার ভাতিজা।

ওইদিনই টুরিস্ট পুলিশ কর্মকর্তার নির্যাতনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন শাকিল।

এ বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। কেউ পর্যটকদের সাথে এমন অসদাচরণ করলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ফতুল্লায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, পর্যটকদের ভুলগুলো ভালো আচরণ দিয়ে সমাধান করা যায়। 

উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই সৈকতে বসে সমুদ্র উপভোগের সময় এক দম্পতিকে হয়রানীর অভিযোগ ওঠে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর