গাজীপুরে ট্রেন লাইনচ্যুত: মিটারগেজ লাইন চালু, বন্ধ ব্রডগেজ

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০১:২৯ পিএম

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি উল্টে লাইনচ্যুত হওয়ার পর ওই রুটে মিটারগেজ লাইন চালু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল আটটার দিকে ওই রুটের মিটারগেজ লাইন চালু হয়। সকাল সোয়া আটটার দিকে দ্রুতযান এক্সপ্রেস সামনের কয়েকটি বগি নিয়ে জয়দেবপুর স্টেশনে আসে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে মিটারগেজ লাইন দিয়ে ময়মনসিংহের দিকে একটি ট্রেন ছেড়ে গেছে। তবে ব্রডগেজ লাইন চালু হতে আরও সময় লাগবে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দীর্ঘ সময় উদ্ধার কাজ শেষে সকাল আটটার দিকে দুর্ঘটনাকবলিত বগিগুলো লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর মিটারগেজ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। 

তিনি জানান, রোববার রাতে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে রাত ১২টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারকাজ শুরু করে। 

প্রসঙ্গত, রবিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনের ধীরাশ্রম এলাকায় দ্রুতযান এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ১১ ঘণ্টা পর মিটারগেজ লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এই রুটে ব্রডগেজ লাইনে ট্রেন চলে। লাইন চালু হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।


একাত্তর/এসি

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর