টঙ্গীতে অস্ত্র ও হেরোইনসহ নারী গ্রেপ্তার

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৪:৪২ পিএম

গাজীপুরের টঙ্গীতে হেরোইন, ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এসময় তার হেফাজত থেকে ৯৩৫ পুরিয়া (৮০ গ্রাম) হেরোইন, একটি ওয়ান শুটারগান, ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে পারুলী বেগম (৪০) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার (১৭ আগস্ট) মাদক কারবারি পারুলীর বিরুদ্ধে মামলা রুজু করে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি পারুলীকে ৯৩৫ পুরিয়া (৮০ গ্রাম) হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

পরে তার দেওয়ার তথ্যমতে টঙ্গীর এরশাদ নগরে তার নিজ বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাসার ওয়ারড্রবের কাপড়ের ভাজ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পারুলী নগরের টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদ নগর ১নং ব্লকের মানিক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান কেনাবেচা করে আসছেন বলে পুলিশ জানিয়েছে।


একাত্তর/এসজে 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর