এসি থেকে নির্গত গ্যাসে স্বামী-স্ত্রী নিহত, অসুস্থ তিনজন

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৩:৪২ পিএম

ঝালকাঠির রাজাপুরে এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এক মুদি দোকানী ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছেন আরও তিনজন। 

শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ তারাবুনিয়ার চান্দের বাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিষক্রিয়ায় নিহতরা হলেন মো. ফোরকান হাওলাদার (৫৫) ও মাহিনুর বেগম (৪৫)। ফোরকান রাজাপুরের আমতলা বাজারে মুদি দোকানী ছিলেন।

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার ও ভাইজি সারামনিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন স্থানীয়রা।

রাজাপুর থানার উপ-পরিদর্শক সনজীব জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ইতোমধ্যে এলাকার লোকজন অসুস্থদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। 

এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে বলেও জানান তিনি। 

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমির সোহেল জানান, অসুস্থ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর