টাঙ্গাইলে মাদরাসা ছাত্র হত্যায় দুইজন গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৩:৪২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরর উপজেলায় মাদরাসা ছাত্র সিফাত  মিয়া (১৩) হত্যায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের মেহেতাব মিয়া (১৮) এবং ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আবু তালেব সিদ্দিকী তালে (৭০)।

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।

নিহত সিফাত উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল দক্ষিণপাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে। সে সদরের আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সোমবার (২৯ আগস্ট) বিকেলে সিফাত একই গ্রামের বাসিন্দা তার বন্ধু নুরুল আমিনকে নিয়ে মির্জাপুর বংশাই রোড রেলক্রসিং এলাকায় চটপটি খাচ্ছিলো। এ সময় অপরিচিত দুইজন ছেলে তাকে ডেকে নিয়ে যায়।

রাতে সিফাত বাড়ি না ফিরলে খোঁজ করে রাত ১২টার দিকে ত্রিমোহন মাঝিপাড়ার একটি ধইঞ্চা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার পরনের বেল্ট খুলে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। এছাড়া তার মুখে ও পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মাসুদ করিম জানান, মঙ্গলবার রাতে সিফাতের বাবা শহীদ মিয়া অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। মামলা দায়েরের ঘণ্টার ঘণ্টার মধ্যে পুলিশ হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাস

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, গ্রেপ্তার মেহেতাব আদালতে স্বীকারোক্তি দেবেন বলে জানিয়েছে। অপর আসামি আবু তালেব সিদ্দিকী তালেকে সাতদিনের রিমান্ডের আবেদন করা হবে।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর