স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৭:০৫ পিএম

নীলফামারীর ডোমারে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। এসময় তিনি নিজের শাশুড়িকে কুপিয়ে রক্তাক্ত করেন ও ১৪ দিন বয়সী অপর শিশুকন্যাকে পুকুরে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরের দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নিমজখানা গ্রামের হরতকীতলায় মহল্লায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রত্না বেগম (২৬) ও তার আড়াই বছরের শিশু কন্যা ইয়াসমিন আরা। ঘাতকের নাম জিয়ারুল ইসলাম (৪৫)। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শ্বশুরবাড়িতে আসেন জিয়ারুল ইসলাম। এসময় সেখানে স্ত্রী রত্না বেগমের সাথে তার বাকবিতণ্ডা হয়। 

এক পর্যায়ে জিয়ারুল ধারালো অস্ত্র দিয়ে রত্না বেগম, আড়াই বছরের শিশুকন্যা ইয়াসমিন আরা ও শাশুড়ি বিলকিস বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। 

এসময় ঘটনাস্থলেই মারা যান রত্না ও ইয়াসমিন। এরপর জিয়ারুল তার ১৪ মাস বয়সী আরেক কন্যাসন্তানকে পুকুরের পানিতে ফেলে দেন ও একই অস্ত্র দিয়ে নিজের পেট ও শরীরের বিভিন্ন স্থানে কেটে আত্মহত্যার চেষ্টা করেন। 

খবর পেয়ে পুলিশ জিয়ারুল ও তার ১৪ দিনের শিশুকন্যা এবং শাশুড়ি বিলকিস বেগমকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

আরও পড়ুন: সিলেটে সৎমাকে হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। আহত তিনজনের মধ্যে জিয়ারুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

তিনি আরও জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে অবস্থান করছেন। মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলমান। 


একাত্তর/এসজে


নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর