ধানক্ষেত থেকে কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৮ পিএম

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে ধানক্ষেত থেকে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে খুনিয়াপালংয়ের বড়ডেবা ফরেস্ট অফিসের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত মোহাম্মদ জুয়েল একই এলাকার মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। তিনি সিকান্দার পোল্ট্রি ফার্ম নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে পোল্ট্রি ফার্মে কর্মরত জুয়েলের সঙ্গে একই ফার্মে কাজ করা রোহিঙ্গাদের মনোমালিন্য ছিল। মালিকও এ সম্পর্কে অবগত ছিলেন। ওই রোহিঙ্গারাই জুয়েলকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে দিয়েছে বলে দাবি তাদের। 

আরও পড়ুন: ইউপিডিএফ নেতা হত্যার জেরে দুই ট্রাকে আগুন, সড়ক অবরোধ

ঘটনা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান। সুরতহালে নিহতের শরীরের একাধিক স্থানে দায়ের কোপের আঘাত দেখা গেছে।

প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই হত্যার রহস্য উন্মোচন হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর