মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত এক, আহত এক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রানা নামের আরও এক মোটরসাইকেল আরোহী। 

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেলদুয়ার ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সিয়াম উপজেলার ফাজিলহার্টী এলাকার সানোয়ার হোসেনের ছেলে। সে লাউহার্টী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৮টার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয় সিয়াম ও রানা। 

আরও পড়ুন: বাঘাইছড়িতে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যায়। 

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মৃধা জানান, এ দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর