টাঙ্গাইলে যমুনায় তিনটি অবৈধ ড্রেজার ধ্বংস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৩ পিএম

টাঙ্গাইলের সদর উপজেলার মাহমুদনগরে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে তিনটি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ সেপ্টেম্বর) মাহমুদনগর এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করা হয়। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রানুয়ারা খাতুনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানটি চালানো হয়। 

আরও পড়ুন: উলিপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ইউএনও রানুয়ারা খাতুন জানান, দীর্ঘদিন যাবত ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ওই তিনটি অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর