সখীপুরের বনে চিতাবাঘ, এলাকায় আতঙ্ক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:০১ এএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়ার প্রাকৃতিক বনের বেতবাগানে চিতাবাঘের দেখা মিলেছে। এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীদের বরাতে নিশ্চিত করেছেন স্থানীয় বন কর্মকর্তা আব্দুল আহাদ।

শনিবার (১০ সেপ্টেম্বর) হতেয়া এলাকার সালাম খাঁর ছেলে শাকিব বেতবাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার পথে চিতাবাঘের মত দেখতে ওই প্রাণীকে পথের মধ্যে বসে থাকতে দেখেন। 

তিনি চিতাবাঘটির ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফেসবুকে পোস্ট লিখে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে।

শাকিব বলেন, 'হতেয়ার বনের মধ্যে লোকজন চলাচল করে। আমি সেখান দিয়ে যাওয়ার পথে হঠাৎ বাঘটিকে বসে থাকতে দেখে ছবি তুলি।' 

হতেয়ার বাজারের মা ফার্মেসির মালিক সজিব বলেন, শাকিব বাঘের ছবি তুলে বাজারে এসে তা লোকজনদের দেখান। এরপর স্থানীয় কয়েকজন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদকে বাঘের ছবিটি দেখান। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বন কর্মকর্তা আব্দুল আহাদ জানান, হতেয়া এলাকায় চিতাবাঘের মতোই এক প্রাণীর দেখা মিলেছে বলে সজীবসহ বেশ কয়েকজন এলাকাবাসী তাকে জানান। এ কারণে এলাকার লোকজনকে বেতবাগানে ঢুকতে নিষেধ করে সর্তকতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

একাত্তর/এসজে
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর