রাস্তায় কুঁড়িয়ে পাওয়া টাকা মালিককে পৌঁছে দিলেন দুই বন্ধু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

বর্তমান যুগে যেখানে সামান্য অর্থের লোভে মানুষ নীতি বিসর্জন দেয়, ঠিক সেখানে সততা ও মানবিকতার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন টাঙ্গাইলের সখীপুরের দুই বন্ধু- আবু রাহাত ও আবু সোহান। রাস্তায় কুড়িয়ে পাওয়া আশি হাজার টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েও বিন্দুমাত্র লোভ না করে তা ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকের হাতে। দুই তরুণ কলেজছাত্রের এই সততা ও মহৎ কাজের খবরে এখন প্রশংসার জোয়ার বইছে পুরো এলাকায়।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মহানন্দপুর এলাকায়। রাহাত ও সোহান উভয়েই মহানন্দপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের ছাত্র। গত শনিবার দুপুরে ঘুরতে বের হওয়ার সময় বড়চওনা–কালিহাতী সড়কের ওপর একটি টাকার প্যাকেট পড়ে থাকতে দেখেন তারা। ব্যাগ খুলে দেখা যায় ভেতরে থরে থরে সাজানো রয়েছে নগদ ৮০ হাজার টাকা! টাকাগুলো নিজের কুক্ষিগত না করে দুই বন্ধু সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক এই টাকা এর আসল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে।

এরপর বুদ্ধিমত্তা খাটিয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে, রাস্তায় কিছু টাকা পাওয়া গেছে। অন্যদিকে, টাকাগুলো হারিয়ে ততক্ষণে মাথার আকাশ ভেঙে পড়েছিল এর মালিক আজিজুলের মাথায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে চাকরি করেন। কালিহাতী ও সখীপুর উপজেলার বিভিন্ন জায়গায় হন্যে হয়ে টাকা হারানোর কথা মাইকিং করে খুঁজছিলেন তিনি। আজিজুলের বাড়ি পাশের কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামে।

অবশেষে মসজিদের মাইকের ঘোষণা আর খোঁজাখুঁজির সূত্র ধরে দুই বন্ধুর কাছে পৌঁছান অসহায় আজিজুল। সব তথ্য ও উপযুক্ত প্রমাণ যাচাই-বাছাই করার পর নিশ্চিত হন রাহাত ও সোহান।

পরদিন রোববার দুপুরে মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাক্ষী রেখে সসম্মানে আজিজুলের হাতে তুলে দেয়া হয় সেই আশি হাজার টাকা। নিজের হারিয়ে যাওয়া কষ্টার্জিত টাকা সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে চোখের জলে বুক ভাসান আজিজুল।

টাকার লোভ সংবরণ করে এমন সততার পরিচয় দেওয়ায় রাহাত ও সোহানকে ধন্য ধন্য করছেন স্থানীয়রা। সমাজের অন্ধকার দূর করতে এই দুই তরুণের সৎসাহস ও মানবিকতা আগামী দিনে অন্যদেরও অনুপ্রাণিত করবে, এমনটাই বলছেন সচেতন মহল।

একাত্তর/এআরএস
টাঙ্গাইল জেলার সদর থানাধীন করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ৩৪টি মামলার এক চিহ্নিত আসামিকে...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে এ ঘটনায় কোনো কনস্যুলার কর্মকর্তার গাফিলতি বা অবহেলা ছিলো...
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলে রোববার এক হাড্ডাহাড্ডি রান-অফ বা দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে দেশটি চরম ডানপন্থার দিকে ঝুঁকে...
রাজপথে লং মার্চ বা মিছিল করে নয়, বরং সংসদে আলোচনার মাধ্যমে দেশের যেকোনো সমস্যার সমাধান করার আহবান জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, লং মার্চ করে যদি সব সমস্যার সমাধান করা সম্ভব হতো,...
টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান মানেই যেন নিত্যদিনের চাউর হওয়া কোনো নতুন বিতর্ক কিংবা আলোচনার ঝড়! এবারের বিজয়া দশমীতে দেবীবরণে অংশ নিয়ে আবারও নেটদুনিয়ার এক শ্রেণির মানুষের তীব্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর