বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব

রাঙ্গাবালীর ছয় গ্রাম প্লাবিত, নিচু এলাকায় জোয়ারের পানি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৫ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নদ-নদীগুলোতে জোয়ারের পানি অন্তত তিন ফুট বেড়েছে। এতে প্লাবিত হয়েছে উপজেলার ছয়টি গ্রাম, প্লাবিত হয়েছে উপজেলার অনেক নিচু এলাকা। 

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারে পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বাজার, গরুভাঙা, চিনাবুনিয়া, মধ্য চালিতাবুনিয়া, চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা ও ছোটবাইশদিয়া ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন গ্রাম প্লাবিত হয়। এছাড়া অনেক গ্রামের নিচু এলাকা প্লাবিত হওয়ায় সেখানকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। 

এদিকে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম- উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: সাগরে নিম্নচাপ, বৃষ্টি অব্যাহত থাকার আভাস

এতে আরও বলা হয়, পায়রাসহ চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যার কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


একাত্তর/এসি 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর