পটুয়াখালীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।

আহত ছাত্রীর নাম ঝুমুর আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিবিএন প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিলেট জেলায়। এখানে তিনি আবাসিক হলে থেকে পড়াশুনা করছেন। 

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের তিন তলা থেকে পড়ে তিনি আহত হন। 

নাম প্রকাশে অনিচ্ছুক সহপাঠীরা জানান, ঘটনার আগে সে মোবাইল ফোনে কথা বলছিল। সে হয়তো আত্মহত্যার চেষ্টা করেছিল। এর বেশি কিছু বলা যাচ্ছে না, পুরোপুরি সুস্থ হলে আসল কারণ জানা যাবে। 

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানা হিমেল বলেন, তার সঙ্গে কথা বলার পর পুরো বিষয়টি জানতে পারবো। এ বিষয়ে গতকাল রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের রেজিস্টার হাফিজুর রহমান জানিয়েছেন, ওই ছাত্রীর শরীরের বিভিন্নস্থানে ক্ষত হয়েছে। তার বাম পায়ের গোড়ালি ভেঙে গেছে এবং মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। 

আরও পড়ুন: চবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক ছাত্রলীগের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কবি বেগম সুফিয়া কামাল হলের সহকারী প্রভোস্ট আখিনুর শিলা বলেন, কিভাবে মেয়েটি ছাদ থেকে পড়ে গেছে এখনও তা নির্ণয় করতে পারিনি। আহত শিক্ষার্থীর জ্ঞান ফিরে আসলেও এখন পর্যন্ত সে এ ব্যাপারে কারো সঙ্গে কথা বলেননি।


একাত্তর/এসি 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর