জামিন পেল হোমল্যান্ড ইন্সুরেন্সের সাত পরিচালক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ পিএম

গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার শর্তে হোমল্যান্ড ইন্স্যুরেন্সের ব্রিটেন প্রবাসী সাত বিনিয়োগকারীকে জামিন দিয়েছে মাগুরার আদালত। গত ২১ সেপ্টেম্বর মতিঝিল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। প্রতিষ্ঠানটির বাংলাদেশের পরিচালনা পরিষদের সদস্যদের বাদ দিয়ে শুধুমাত্র  যুক্তরাজ্য প্রবাসী সাতজনের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। এধরনের গ্রেপ্তার বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরী করবে বলেই মনে করেন তারা।

বীমা গ্রাহকদের পলিসির অর্থ আত্নসাৎ এর অভিযোগে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানীর যুক্তরাজ্য প্রবাসী ৭ পরিচালককে জামিন দিয়েছে মাগুরার আদালত। গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার শর্তে তারা জামিন পেলেন। 

গত ২১ সেপ্টেম্বর মতিঝিলে কোম্পানীর দ্বিবার্ষিক সভাচলাকালে গ্রেফতার হন কোম্পানীর ভাইস চেয়ারম্যান জামাল মিয়া ও অপর ছয় পরিচালক আবদুর রব, জামাল উদ্দীন, আবদুর রাজ্জাক, কামাল মিয়া, আবদুল হাই ও আবদুল আহাদ। 

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ১১ পরিচালকের মধ্যে শুধু মাত্র যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীদের গ্রেফতারের বিষয়টি রহস্যজনক বলেই মনে করছেন ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী সংগঠন ইউকে বিসিসিআই। 

এ ধরণনের ঘটনা প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে ভিতী তৈরী করবে বলে মনে করেন তারা। 

এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউেক। লন্ডনে বাংলাদশে হাই কমিশনের মূখপাত্র একাত্তরকে জানান তাদের বিষয়ে সর্বশেষ তথ্য জানতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। 


একাত্তর/এসএ

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী জামিন পেয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে...
গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান।
মাওলানা মুহিবুল্লাহ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি না দেওয়া এবং আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার প্রতিবাদে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ও...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর