গলাচিপার সব পূজামণ্ডপ সিসিটিভির আওতায়

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৮:১৯ পিএম

পটুয়াখালীর গলাচিপায় সব পূজামণ্ডপ সিসিটিভি বসানো হয়েছে। এবার উপজেলায় ২৯টি মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসবে নিরাপত্তার কথা বিবেচনা করে গলাচিপা-দশমিনা আসনের এমপি এসএম শাহজাদার উদ্যোগে ক্যামেরাগুলো বসানো হলো।

এছাড়া গলাচিপা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠুভাবে সব কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় জানান, এ বছর উপজেলায় ২৯টি মণ্ডপে শারদীয়া দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসিক্যামেরা থাকায় আমরা বেশ নিরাপদ বোধ করছি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তব্যবস্থা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক প্রস্তুত।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত

পটুয়াখালী-৩ আসনের সাংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, আমার নির্বাচনী আসনের সবগুলো মন্দিরকে নিরবচ্ছিন্ন, শান্তিপূর্ণ এবং যেকোনোভাবে ঝুঁকিমুক্ত রাখার জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়েছি৷


একাত্তর/আরএ

বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৮১৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩১টি শিশু। 
একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় বহুল প্রতিক্ষীত দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক সময়ে দুই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর