নকল সরবরাহের অভিযোগে ছাত্র-শিক্ষকসহ আটক চার

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১১:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষক, পিয়ন, পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর সকালে) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে নকল সরবরাহের সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করে পুলিশ। 

কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির জানান, পরীক্ষা চলাকালে এক ঘণ্টা ১৫ মিনিট সময়ে দুইটি পরীক্ষা কক্ষে স্কুলের অফিস সহায়ক জহিরুল ও দীপ্তি রানী নকলের একটি কাগজের চিরকুট পরীক্ষার্থী সফিকুল ইসলামকে দেয়। এ সময় এসময় অন্য পরীক্ষার্থীরা চেঁচামেচি শুরু করে। 

এসময় ১৩০ নং কক্ষে দায়িত্বরত সদরের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল পরীক্ষার্থীর ব্যবস্থা না নিয়ে উল্টো নকল ছিঁড়ে ফেলেন। 

অন্যদিকে ২০৭ নং কক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব থেকেও ব্যবস্থা নেননি।

আরও পড়ুন: পাহাড়ে গ্রেপ্তার সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্য জেলে 

এমন অভিযোগের ভিত্তিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল, পিয়ন জহিরুল ও ফারাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল এবং পরিক্ষার্থী সফিকুলকে আটক করা হয়। তবে স্কুলের আয়া দীপ্তি রানী পলাতক রয়েছেন। 

দর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুর রহমান জানান, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সমাজসেবা অধিদপ্তরের (ইউনিয়ন কর্মী) নিয়োগ পরীক্ষা চলাকালীন দুই কক্ষে নকল সরবরাহের বিষয়ে থানায় সাত জনের নামে মামলা করা হয়েছে। তাদের মধ্যে মধ্যে চার জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে চেষ্টা চলছে। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর