ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ সেই ফাহমিনার মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৮:৩৬ পিএম

চাপাইনবাবগঞ্জের জিয়ানগর এলাকার একটি বসত বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ফাহমিনা বেগম (৬০) মারা গেছেন। 

সোমবার ( ২৪ অক্টোবর) বিকেল চারটার দিকে  রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান।  

নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহটি পরিবারকে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে  রোববার (২৩ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই  জালাল উদ্দিন বাদী হয়ে ওই ঘটনার পর বিস্ফোরকদ্রব্য আইনে শহিদুল ইসলাম, ফাহমিনা বেগম ও বিল্টুসহ অজ্ঞাত দুই থেকে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই পুলিশ কর্মকর্তা। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ।  

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান, মৃত ফাহমিনা বেগম এ মামলার দ্বিতীয় আসামি ছিলেন। যেহেতু তিনি মারা গেছেন ফলে তার মরাদেহটি  আইনি প্রক্রিয়া শেষে  পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। বাকি আসামিদের ধরতে  অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার (২২ অক্টোবর) রাত পৌণে ৯টার দিকে পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকায় ককটেল বানাতে গিয়ে তাহমিনা বেগম ও তার ছেলে শহিদুল ইসলাম গুরুতর দগ্ধ হয়।  এ সময় বিকট শব্দে বিস্ফোরণে ঘরের জানালা উড়ে যায় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর দগ্ধ হোন মা-ছেলে উভয়ে।  

এ সময় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।  পরবর্তীতে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মাঝপথে অ্যাম্বুলেন্স থেকে নেমে দগ্ধ অবস্থায় আত্মগোপনে চলে যান মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম।


একাত্তর/এআর


উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর