কালীগঞ্জে গাড়িচাপায় শ্রমিক নিহত, আহত তিন

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:৪২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রাইভেটকারের চাপায় এক গাাছকাটা শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার (২৬ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে উপজেলার মল্লিকনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জিয়া (৩৫) উপজেলার খামারাইল গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেটকার যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোবারকগঞ্জ চিনিকলের পাশে মল্লিকনগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকাটা শ্রমিকদের চাঁপা দিয়ে ধানক্ষেতে চলে যায় প্রাইভেটকারটি। খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ফকিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


একাত্তর/জো 

জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর